রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করলেন নায়িকা নিঝুম রুবিনা, সেই চালক আটক

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ১০:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : কয়েকদিন আগেই রাজধানী ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এ ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে রামপুরা থানায় একটি মামলা করেছেন তিনি। আর মামলার পরদিন রোববার (২৬ জানুয়ারি) সকালে সেই চালককে আটক করেছে পুলিশ।

অভিনেত্রী নিঝুম রুবিনা নিজেই বিষয়টি নিশ্চিত করছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেন, অবশেষে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তাকে এখন আদালতে পাঠানো হবে।

এ অভিনেত্রী গাড়ির মালিকের নাম-পরিচয় প্রকাশ না করে বলেন, পুলিশের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি আমরা, তাতে জানতে পেরেছি গাড়ির মালিক আমাদের চেনাজানা। কিন্তু তার নাম এখনই বলা যাবে না। কেননা, তিনি শোবিজ ইন্ডাস্ট্রিরই একজন, আবার আমাদেরই সহকর্মী। বিষয়টি গুরুত্ব-সহকারে দেখছে পুলিশ। এ নিয়ে উবার কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেছেন, উবারচালক মো. রকিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ডের জন্য আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত ২১ জানুয়ারি ফেসবুকে নিঝুম রুবিনা হাতিরঝিল রাইড শেয়রিং চালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার আচরণ নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনা দেন তিনি। তখন জানান, গাড়িচালক অন্যপথে যাওয়ায় একপর্যায়ে গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করেন। একসময় গাড়ির গতি কিছুটা কম মনে হওয়ায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েন নিঝুম রুবিনা।

প্রসঙ্গত, সবশেষ ‘লিপস্টিক’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রী নিঝুম রুবিনাকে। ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ হয় তার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’ ও ‘বেসামাল’ সিনেমায় দেখা গেছে তাকে।

বর্তমানে দুটি সিনেমায় কাজ করছেন এ অভিনেত্রী। ‘আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমা নিয়েই এখন ব্যস্ততা নিঝুম রুবিনার।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।