২৪ঘন্টা অনলাইন : ‘বৃহত্তর সিলেটে নিট ফসলী জমির পরিমাণ ৭ লাখ ৬৪ হাজার ২৪০ হেক্টর। অথচ রবি মৌসুমে শতকরা ১৮ ভাগ, খরিফ-১ মৌসুমে শতকরা ১৯ ভাগ এবং খরিফ-২ মৌসুমে শতকরা ৬ ভাগ জমি পতিত থাকে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ এক কর্মশালায় এই তথ্য জানিয়ে বক্তারা বলেছেন, ‘এইসব জমিতে স্বল্পমেয়াদী গ্রীষ্মকালীন শিমসহ ঝাড়শিম, বরবটি চাষ করলে জমি অনাবাদী থাকবে না। বরং সবজি উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি অনুষদে ‘প্রজেক্ট কমপ্লিশন ওয়ার্কশপ’-এ এমন তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
শিমচাষ বিষয়ক এই প্রজেক্টের গুরুত্ব তুলে ধরে ভিসি বলেন, ‘শিম হল উচ্চ প্রোটিন ও কম ক্যালরি সমৃদ্ধ সবজি ফসল। এই সবজিতে প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ হয়। শিম চাষের মাধ্যমে জমির উর্বরতাও বাড়ে।’
উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. বিশ্বজিৎ দেবনাথের উপস্থাপনায় ও সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহমুব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, কেজিএফ’এর উদ্যানতত্ত্ব বিষয়ক উর্ধ্বতন বিশেষজ্ঞ ড. নাজিরুল ইসলাম এবং জাপানের আইওয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবিদুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।
কর্মশালায় সিকৃবির বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং কৃষকরা অংশ নেন।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।