রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের শতকোটি টাকার চ্যাঁপা শুটকির বাজার

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ০৯:৩৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : চ্যাঁপা শুটকির গন্ধে জড়িয়ে আছে কিশোরগঞ্জের শতবর্ষের ঐতিহ্য। বড় বাজারের শুটকি হাট যেন এক জীবন্ত ইতিহাসের পাতা। সেখানে প্রতি সপ্তাহে দু’দিন-বুধ ও বৃহস্পতিবারে জমে ওঠে শুটকির হাট, প্রতিবাজারে লেনদেন হয় তিনকোটি থেকে চারকোটি টাকার।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বড় বাজারের চ্যাঁপা শুটকি আজ দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি কুড়িয়েছে। হাওরের জেলেদের শ্রম-ঘাম মিশে আছে এই শুটকিতে। জেলার নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী সিলেট এবং সুনামগঞ্জ থেকে আসে নদীর তাজা মাছ। বর্ষার জল নামলে প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়।

সেসব মাছ প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে তৈরি হয় শত শত মণ চ্যাঁপা শুটকি। এর স্বাদে মিশে থাকে নদীর জল আর প্রকৃতির বৈচিত্র।

স্থানীয় শুটকি ব্যবসায়ীরা জানান, সপ্তাহে দু’দিন বুধ ও বৃহস্পতিবারের বাজারে তিন থেকে চারকোটি টাকার চ্যাঁপা-শুটকি বিক্রি হয়। এ হিসেবে এক মৌসুমেই কিশোরগঞ্জের বড় বাজারের চ্যাঁপা শুটকির আড়তগুলোতে প্রায় দুইশ’ কোটি টাকার বানিজ্য হয়। শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে এই শুটকি।

বড় বাজারের দয়াল ভান্ডারের ম্যানেজার হারুন অর রশীদ জানান, কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত চলে চ্যাঁপা-শুটকির মৌসুম। এই ছয়মাসে আমাদের কয়েক কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে এসে চ্যাঁপা-শুটকি কিনে নিয়ে যায়।

লোকনাথ ভান্ডারের স্বত্বাধিকারী সুকুমার বর্মন বলেন, বড় বাজার কেবল শুটকির হাট নয়, এটি কিশোরগঞ্জের শতবর্ষী ঐতিহ্যের প্রতীক। দেশের ঐতিহ্যবাহী এই বাজারকে সংরক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ প্রয়োজন। কারণ বড় বাজার শুধু বাজার নয়, এটি বাঙালির খাদ্যসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

বড় বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বড় বাজারের শুটকির হাট শুধু ব্যবসার স্থান নয়, এটি একটি ঐতিহ্য। তিনি বড় বাজারের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শুটকি শিল্পকে আরও এগিয়ে নিতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তর কাজ করছে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।