রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পিঠা উৎসব

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ০৯:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এ শীতে জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা’ স্লোগানে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। রোববার বেলা ১২ টায় জেলা স্টেডিয়াম রোডের শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে ৬টি স্টলের মাধ্যমে স্থানীয় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের তৈরি করা বাহারি সব পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবটি ঘিরে হাজারো দর্শনার্থীতে ভরে যায় স্কুল ক্যাম্পাস। এসময় ভাজা কুলি, পঞ্চ বাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরী পিঠা, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, মিষ্টি পুলি, ভেজানো নকশীসহ অন্তত ৫০ রকমের পিঠা প্রদর্শনের আয়োজন করা হয়। শেষে স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, সেরা পিঠা তৈরির কারিগর ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শাহীন ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।

অনুষ্ঠানে জয়পুরহাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইকবাল হোসেন ও জয়পুরহাট জেলা পুলিশের  ইন্সপেক্টর ক্রাইম মাহবুবুর রহমান সরকার প্রমুখ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।