রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁয় আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ০৯:১৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঠাকুরগাঁও সুগারমিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখচাষ শীর্ষক মাঠ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে সুগার মিলের  পূর্বগেইট সংলগ্ন হরিহরপুর সাবজোন ও কেন্দ্রের চাষি শাহজাহান আলীর ১.২৫ একর জমিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির। বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ (বিএফআইসি)’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও মিলের কর্মকর্তা, আখচাষি ও ইউনিয়ন নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের বাজার পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখচাষ অত্যন্ত লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তারা শাহজাহান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান, এই মাঠে আখের সাথী ফসল হিসেবে ৫টি ফসল আলু, পেঁয়াজ, রশুন, মশুর ও টমেটো এর প্রত্যেকটিই সফল হয়েছে। এমনকি আগাম আখ চাষে জাতবিশেষে কৃষকরা এক বছরে দু'বার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করছেন। সাথী ফসল থেকেই আবাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আখবিক্রি বা আখগুলোকে বীজ হিসেবে বিক্রির পুরো টাকাটাই কৃষকের ঘরে  লাভ হিসেবে ঢুকছে। সুগার মিলে আখের বারংবার মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখচাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।