রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কত দিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না। ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার?

প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে বলে মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সব সময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।

গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানিখাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম।

তিনি বলেন, এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এখাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।