রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ১০:০৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মাদারীপুরে নগদ অর্থ ও স্বর্ণের চেইন লুট করতে গিয়ে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের ঘটনায় গ্রেফতার হওয়া সোহাগ হাওলাদার (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
ঘটনার বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ জানুয়ারি দুপুরে শিবচর উপজেলার ছোট কুতুবপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফজিলাতুন্নেছা বাড়ি থেকে পাশের বাজারে বিকাশে টাকা পাঠাতে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজের ১০ দিন পর, ২২ জানুয়ারি বিকেলে হোগলার মাঠ থেকে স্থানীয়রা একটি বস্তার ভেতরে ফজিলাতুন্নেছার লাশ উদ্ধার করেন।
 
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে ঘাতক সোহাগ হাওলাদারকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে নিহত বৃদ্ধার মোবাইল ফোন, স্বর্ণের চেইন এবং কানের দুল উদ্ধার করে পুলিশ। সোহাগ শিবচর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।
 
অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম জানান, গ্রেফতারকৃত সোহাগ অর্থের প্রয়োজনে ফজিলাতুন্নেছাকে হত্যা করার পরিকল্পনা করেন। বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইনের প্রতি লোভ থেকেই তিনি হত্যাকাণ্ডটি ঘটান। বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে মাঠে ফেলে রাখেন।
 
শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে সোহাগ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পরবর্তী তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।