রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারী, লোকে লোকারণ্য

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে পটুয়াখালীতে এসে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে, জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে হেলিকপ্টারে পটুয়াখালীতে অবতরণ করেন তিনি। এরপর বিশ্রামের জন্য সার্কিটে চলে যান। সন্ধ্যা ৭টা নাগাত তার মাহফিল মঞ্চে ওঠার কথা রয়েছে।পৌর শহরের মোট দশটি মাঠে আগত মুসল্লীদের বসার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তিনটি রয়েছে নারীদের জন্য সংরক্ষিত।

সরেজমিনে দেখা যায়, গত রাত থেকে মাহফিল প্যান্ডেলে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে অবস্থান করছেন। আজ সকাল থেকে লোকে পরিপূর্ণ হয়ে যায় মাহফিলের প্রাঙ্গন। বিকেল নাগাদ মাহফিল প্রাঙ্গান এবং আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জেলা জামায়েতের সভাপতি এডভোকেট নাজমুল আহসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

মাহফিল আয়োজক কমিটি সূত্র জানায়, বরিশাল বিভাগের একমাত্র মাহফিলটি পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে কমপক্ষে প্রায় ১০ লাখ মানুষের আগমণ ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠ ছাড়াও আরো ৯টি মাঠসহ মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে মুসল্লীদের জন্য। এরমধ্যে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রয়েছে আবদুল হাই বিদ্যানিকেতন,হাউজিং স্টেটেট ও লতিফ মিউনিপিপ্যাল স্কুলের ৩টি মাঠ।

নারীদের জন্য নিধারিত মাঠগুলো পুরো প্যান্ডেল দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

এছাড়া সারা শহরের সড়কে সড়কে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। আজহারীকে স্বাগত জানাতে তৈরি হয়েছে বিশাল বিশাল তোড়ন। সারা শহরকে মাহফিলের আওতায় আনতে লাগানো হয়েছে চার শতাধিক মাইক। তৈরি করা হয়েছে দেড় হাজার অস্থায়ী টয়লেট। নির্মাণ করা হয়েছে অজুখানা যেখানে একসাথে কয়েক হাজার মানুষ ওজু করতে পারবেন।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান জানান, বরিশাল বিভাগের মধ্যে মিজানুর রহমান আজহারীর এটিই প্রথম মাহফিল। তাই মাহফিলে পটুয়াখালী জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক ও লঞ্চযোগে লাখ লাখ মানুষ আগমনের সম্ভাবনা রয়েছে।

মাহফিল মাঠগুলোতে স্থাপন করা হয়েছে ৫০টি এলইডি মনিটর ও লায়নার সাউন্ড সিস্টেম। এছাড়া নিরাপত্তার স্বার্থে মাঠের চারপাশে শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সকলের সহযোগীতায় বিশাল এই তাফসীর মাহফিল সফল ও সার্থক হবে এমনটাই প্রত্যাশা তার।

পটুয়াখালীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মাহফিলকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বরিশাল থেকে রির্জাভ ফোর্স এসে জেলা পুলিশকে সহযোগিতা করছে বলে জানান তিনি।

এছাড়া র‌্যাব ও সেনাবাহিনী সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এ আয়োজনটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।