রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
মুখ খুললেন অসুস্থতা নিয়ে

গুজব উড়িয়ে দিলেন গায়িকা মোনালি ঠাকুর

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24



২৪ ঘন্টা অনলাইন : দু’দিন আগেই খবর ছড়িয়ে পড়ে যে, মঞ্চে গান করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। গত ২১ জানুয়ারি কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে পারফর্ম করতে গিয়ে নাকি অসুস্থ হয়ে পড়েন গায়িকা।

মোনালি ঠাকুর নাকি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি, এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। যা দৃষ্টি এড়ায়নি গায়িকার। তাইতো এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজেই কথা বললেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি স্পষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি মোটেও হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনো শ্বাসকষ্টের সমস্যাও হয়নি। আপনারা কোনো ভিত্তিহীন খবর বিশ্বাস করবেন না।

মোনালি ঠাকুর লিখেছেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই যে, আমি মোটেও শ্বাসকষ্টে ভুগছি না। কোনো হাসপাতালেও ভর্তি ছিলাম না। এসব মিথ্যা রটনা। আসলে ভাইরাল জ্বর হওয়ার পর ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। এ কারণে অসহ্য সাইনাস ও মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ শুরু করেছিলাম।

এ গায়িকা আরও জানান, বর্তমানে মুম্বাই রয়েছেন তিনি। সেখানে চিকিৎসা চলছে তার এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন। তার ভাষ্যমতে―আমি সেরে উঠেছি। আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠব। দয়া করে বিষয়টি নিয়ে আর জলঘোলা করবেন না। কথা বলার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আপনাদের সবার এত উদ্বেগ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।