রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১০:১৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ঘন কুয়াশায় ৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়েছে।
কুয়াশা কে‌টে গে‌লে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

এর আগে বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে কুয়াশার কার‌ণে এ রুটে ফে‌রি বন্ধ রা‌খে বিআইডব্লিউটিসি। এতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা আরও বাড়লে রাত সা‌ড়ে ৩টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়।

ফ‌লে দুর্ঘটনা এড়াতে সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধের ফলে ঘাট এলাকায় যানবাহনের সারি এবং যাত্রীদের ভোগান্তি বাড়‌তে থা‌কে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে  ঘাটে অপেক্ষা করতে থা‌কে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকার কারণে ঘা‌টে কিছু যানবাহ‌নের সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে। দ্রুত সম‌য়ে আমরা অপেক্ষায় থাকা যানবানহনগু‌লো নদী পার করতে ব‌লে আশা কর‌ছি।” উল্লেখ্য, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।