২৪ ঘন্টা অনলাইন : টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামের এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে জবাই করে হত্যার পর মরদেহ লেবুর বাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান করতেন।
স্থানীয় ও পুলিশ জানান, আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় তিনি নিখোঁজ হন। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। এক পর্যায়ে সকালে বাড়ির পাশে লেবু বাগানে জবাই করা মরদেহ দেখতে পাই। আমার স্বামীকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।