রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং সেটে প্রেম, অবশেষে বিয়ে করলেন শ্বেতা-রুবেল

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৫   ১২:০৪ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : অনেক তারকাদের প্রেমের সূত্রপাত হয় শুটিং সেট থেকেই। এরপর কিছু সম্পর্ক ভেঙে যায় আর কয়েকটি সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। এমনই এক জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। তাদের দুজনকে বর-কনের বেশে একসঙ্গে দেখেছে দর্শক। তবে এবার শুটিং সেটে নয় বাস্তবে বিয়ে করলেন জনপ্রিয় এই জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল তাদের বিয়ের ছবি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) বিয়ে করেছেন শ্বেতা ও রুবেল। সন্ধ্যা ৭টায় ছিল তাদের বিয়ের লগ্ন। বিয়ে হয়েছে বৈদিক মতে। এ সময় পরিবারের সদস্যদের সং এউপ্সথিত ছিলেন তাদের কাছের বন্ধুরা।

জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে প্রথম আলাপ শ্বেতা ভট্টাচার্য এবং দাসের। সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজনে। কিন্তু ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন। সেটা অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন রুবেল-শ্বেতা। শুরুর দিকে প্রেমের কথা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। তবে ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর যে চাপা থাকে না। শ্বেতা এবং রুবেল মুখে কিছু না বললেও, অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পরেই।

গত বছর মাঝামাঝি সময় থেকেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বিয়ের তারিখ নিয়ে দুজনের মুখ খোলেননি কেউই। তবে সমস্ত গুঞ্জনে জল ঢেলে বিয়ে করলেন তারা।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।