রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ইজিবাইক, নিহত ২

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৫   ১১:০৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটিকে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্ত করে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।