রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৫   ১০:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সারাদেশের মতো কুমিল্লায়ও আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার কুমিল্লা সিটি করপোরেশন, ৮ টি পৌরসভা এবং ১৭ টি উপজেলার ১৯৩ টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান জানান, ভোটার হালনাগাদ করণ কার্যক্রম আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এসব তথ্য সংগ্রহ কাজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইহাজার চারজন শিক্ষক কাজ করছেন। সুপারভাইজার হিসেবে নিয়োজিত আছেন চারশ’ জন। তথ্য সংগ্রহের জন্য কুমিল্লা জেলাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।   

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে তথ্য সংগ্রহ এবং পরবর্তীতে চারধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। ৫ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কাজ শুরু এবং ১১ এপ্রিল নিবন্ধন কাজ শেষ হবে। এসময়ে ছবি তোলার কার্যক্রমও সম্পন্ন করা হবে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।