রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে: আইআইএমএম

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ১১:২১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মিয়ানমারের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করবে, যার মধ্যে রাখাইন রাজ্যের ৮০ শতাংশ নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও রয়েছে।

আইআইএমএম প্রধান নিকোলাস কুমজিয়ান আজ বলেন, ‘মিয়ানমারে যেকোনো গোষ্ঠী বা বাহিনীর দ্বারা সংঘটিত নির্যাতনের তদন্ত করার ম্যান্ডেট আমাদের আছে, তা সে আরাকান আর্মি হোক, মিয়ানমারের সামরিক বাহিনী হোক বা অন্য কেউ হোক।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা বা অন্য কেউ যদি নির্যাতনের শিকার হয়, আমরা তদন্ত করব। আমরা এই উদ্দেশ্যে প্রমাণ সংগ্রহ করছি’ ।

মায়ানমারে প্রবেশাধিকার ছাড়া তদন্ত কীভাবে এগোবে জানতে চাইলে, কৌমজিয়ান ব্যাখ্যা করেন যে, আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্ষতিগ্রস্তদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, যদিও দেশে বাস্তবে প্রবেশাধিকার নেই।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের ব্যবস্থা মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি স্বীকার করেন যে মিয়ানমারের পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, এই চ্যালেঞ্জ সত্ত্বেও নির্যাতনের প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারে গুরুতর আন্তর্জাতিক অপরাধের শিকারদের ন্যায়বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আইআইএমএমের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ উদারভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের উপর চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারা রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা করেছেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।