রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই নতুন বছর শুরু মায়ামির, মেসির গোল

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নতুন বছরে মাঠে নেমেই গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রি-সিজনের প্রথম ম্যাচেই মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে হারালো মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। মেসির গোল ও শেষ মুহূর্তের নাটকীয়তায় টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি। আর জয় দিয়ে নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো যাত্রা শুরু করলো মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।

যদিও ম্যাচের ৩০তম মিনিটে আগে গোল হজম করে তারাই। ক্লাব আমেরিকার ব্রায়ান রদ্রিগেজ মায়ামি রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং পাস দেন সামনে। স্লাইড করে তাতে পা ছোঁয়ান হেনরি মার্টিন। ক্লাব আমেরিকার লিড ১-০ গোলে। ৩৪ মিনিটেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। জর্দি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বাঁধা পেয়ে পড়েছিল লুইস সুয়ারেজের সামনে। সেখান থেকে আলতো চিপ আর মেসির হেড।

ম্যাচের ৫২ মিনিটে মায়ামি ডিফেন্সের হাস্যকর ভুলে আবার লিড নেয় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেয়েস সহজ গোলে ম্যাচের স্কোরশিটে আনেন পরিবর্তন। ম্যাচের ৬৬ মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেজসহ প্রথম একাদশের প্রায় সবাইকে।

ইন্টার মায়ামির হয়ে সমতা আনেন টমাস এভিলস। যোগ করা সময়ে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে আনেন সমতা। ম্যাচ যায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম ৫ শটে দুই দলই মিস করেছে ৩টি করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।