রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  ফের আলোচনায় বলিউড অভিনেত্রী উবর্শী রাউতেলা। তবে এবার কোন বিতর্কিত মন্তব্যের জন্য নয়, বরং ভাইরাল একটি ভিডিও নিয়ে। এই অভিনেত্রীর পোশাক পরিবর্তনের ২৩ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে নেটদুনিয়ায়।

ওই ভিডিওটিতে দেখা যায়, ঊর্বশী বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার কামিজ। গোসলখানার দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাবেন এমন সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়।

কীভাবে মডেল ও অভিনেত্রীর এই সংবেদনশীল ভিডিও নেট দুনিয়ায় চলে এলো তা নিয়ে হচ্ছে জল্পনা-কল্পনা। কে বা কারা দিয়েছে তা নিয়েও চলছে গুঞ্জন। এসব বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন উবর্শী।

ভারতীয় গণমাধ্যম বলিউড বাবলকে এই অভিনেত্রী বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ইচ্ছে করেই প্রকাশ করা হয়েছে। এটি আমার সিনেমার ঘুসপাটিয়ার একটি অংশ। সিনেমাটি মুক্তি পেলেই আপনারা তা দেখতে পাবেন। সিনেমাটি দেখার পর আপনারাই বলবেন, অভিনয় ভালো হয়েছে। সিনেমাটিতে আমার সঙ্গে ভিনিত সিং ও অক্ষয় ওবেরয়কেও দেখতে পাবেন। তারাও খুব ভালো অভিনয় করেছে।’

সেই ভিডিও প্রকাশের গল্প জানিয়ে উর্বশী বলেন, ‘সিনেমাটি হিট না হলে তাদের অনেক ক্ষতি হবে এমনটা আমার ম্যানেজারের কাছে বলেন। সিনেমাটিকে আলোচনায় নিয়ে আসতে তারা পোশাক পরিবর্তনের ভিডিওটির একটি অংশ প্রকাশে অনুরোধ করে। পরে অনুমতি দিলে তারা এটি প্রকাশ করে। এই সিনেমার আরও একটি অংশ প্রকাশ করার কথা রয়েছে’-যোগ করেন উর্বশী।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।