রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার টাকায় ব্যবসা শুরু করেন শেরপুরের জিনিয়া

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ১০:০৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলার নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার (২১)। ২০২২ সালে টিউশনির জমানো ৩ হাজার টাকা দিয়ে শুরু করেন আচারের ব্যবসা। প্রথমে জেলার ৫ উপজেলায় আচার বিক্রি  করেন । পরে অনলাইনে দেশের বিভিন্ন  জেলায় আচার বিক্রি শুরু করেন।কিন্তু তার চলার পথটা সহজ ছিল না।
 
শেরপুরের শ্রীবরদি উপজেলার কুড়িকাহনীয়ার মৃত জাকির হোসেন (৪৫) ও তাসলিমা আক্তার (৪০) দম্পকির মেয়ে। জিনিয়া ২০২০ সালে শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ২০২২ সালে শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি পাস করেন।

নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার জানান, ২০২১ সালে তার বাবা মারা যাওয়ার পর পরিবারের পুরো দায়িত্ব পরে তার উপর। সেসময় তিনি আয়ের জন্য টিউশনি শুরু করেন। পাশাপাশি ভাবতে থাকেন কিছু করে দ্রুত সফলতা অর্জনের। এরপর ২০২২ সালের জুলাই মাসে টিউশনির জমানো ৩হাজার টাকা দিয়ে শুরু করেন আচারের ব্যবসা। প্রথমে শেরপুরের ৫ উপজেলায় আচার বিক্রি হলেও গুনগত মান ভালো হওয়ায় জিনিয়ার আচার অনলাইনের মাধ্যেমে বিক্রি হয় দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে জিনিয়ার তৈরী আমের আচার কেজি প্রতি ৬৫০ থেকে ৭০০, বড়ইয়ের আচার ৫৫০ থেকে ৬০০, তেতুঁলের আচার ৬০০ থেকে ৬৫০, গরুর মাংসের আচার ১৫শ থেকে ১৬শ এবং শুটকির আচার বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকায়।

জিনিয়া বলেন, আচারের পাশাপাশি অনলাইন কাপড়ের ব্যবসাও রয়েছে তার। যেখানে প্রতিদিন তিনি আধুনিক ও নিত্যনতুন ডিজাইন এবং নানা রংয়ের কাপড় বিক্রি করে থাকেন। তার বিক্রি করা থ্রি পিস কাপড়ের মূল্যে ১ হাজার থেকে ২ হাজার টাকা, টু পিসের মূল্যে ৩০০ থেকে ১৫শ টাকা এবং শাড়ির মূল্যে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। বর্তমানে তার নতুন একটি প্রতিষ্ঠান জেলায় খুবই সাড়া ফেলেছে যার নাম 'ভাতের হাঁড়ি'। এটি একটি ভ্রাম্যমাণ খাবার হোটেল। যেখান থেকে মাত্র ৮০ থেকে ১০০ টাকায় ভাত, বিভিন্ন প্রকারের ভর্তা-ভাজি, মাছ, ডিম, ডাল ও মাংস পাওয়া যায়। তার 'ভাতের হাঁড়ি' ইতিমধ্যে সুনাম ছড়িয়েছে জেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে ।

জিনিয়া জানান, ব্যবসা থেকে লাভের অংশ ও এনজিও থেকে ঋণ নিয়ে তার বর্তমান মূল পুঁজি প্রায় ৩ লাখ টাকা।

আফিয়া আফরোজ সাইমা (২১) বলেন, জিনিয়া আমার খুব ভালে বন্ধু। তার ইচ্ছা শক্তি প্রবল। জিনিয়ার বাবা মারা যাওয়ার পর, সে যেভাবে ঘুরে দাঁড়িয়ে পরিবারের হাল ধরেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আশা করি নিজ যোগ্যতায় জিনিয়া একদিন দেশসেরা নারী উদ্যোক্তার পরিচয় পাবে।

প্রতিবেশী ফারজানা আক্তার লিপি (২২) জানান, আমাদের দেশ এখন অনেক এগিয়ে। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সফল। যার অন্যতম উদাহরণ জিনিয়া। মাত্র ৩ হাজার টাকায় ব্যবসা শুরু করলেও তার পুঁজি দিনে দিনে বাড়ছে। সে স্বপ্ন দেখে তার প্রতিষ্ঠানে একসময় অনেক বেকার নারীর কর্মসংস্থান হবে।

জেলা বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক বিজয় দত্ত জানান, জেলার নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। ৫ দিনব্যাপী এসব প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের হাতে কলমে নানা বিষয়ে শেখানো হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ প্রাপ্তির আবেদনের ভিত্তিতে স্বল্প সুদে ৫০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা ঋণ দেয়া হয়।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।