রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতাকে খুন

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। আসামি ধরতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।

শনিবার রাতে উপজেলার সুজানগরের বাড্ডা জহিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নোমান আহমদ (২৮) বড়লেখা সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ জানান, শনিবার রাতে উপজেলার সুজানগরের বাড্ডা জহিরগঞ্জ বাজারে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই যুবক। নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বলেন, তারা জানতে পেরেছেন তাকে হত্যা করেছে মারজান আহমদ গং।

সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, শনিবার রাতে নোমান উপজেলার বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেল যোগে দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।

এ সময় তার চিৎকারে মানুষজন আসার পূর্বে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়।

সিলেট ওসমানী হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

ইউপি সদস্য শহীদ আরও বলেন, পালিয়ে যাওয়া দুই যুবককে এলাকাবাসী চিনেছেন। এদের একজন সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও অপরজন একই ইউনিয়নের কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নোমানকে অভিযুক্তরা ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি নিয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

এ ব্যপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল কায়ূম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নোমান ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন ও মাঝেমধ্যে তিনি সিএনজি অটো চালাতেন এবং পারিবারিক কৃষি কাজও করতেন।

তিনি জানান, নোমানের পরিবার থেকে এখনও কোন এজহার আসেনি। লাশ এখনো সিলেটে রয়েছে। তবে এজহার না আসলেও আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।