রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার বাড়িতে বিষ হাতে প্রবাসী যুবকের অনশন

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষ হাতে অনশনে মরিশাস প্রবাসী এক তরুণ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি শুক্রবার (১৭ জানুয়ারি) বরিশালের আগৈলঝাড়ায় বড় বাশাইল গ্রামে ঘটে। যদিও দীর্ঘ আট ঘন্টা অনশনের পরে স্থানীয় ইউপি মেম্বারসহ দুই পরিবারের সম্মতিক্রমে ছেলেকে জোর করে বাড়ি পাঠানো হয়।

জানা গেছে, মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে আসেন। পরে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পলাশ বালার মেয়ে তন্নী বালা পাখির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও পড়াশুনার খরচসহ সবধরনের সহযোগিতা করতেন ওই প্রবাসী তরুণ।

সম্প্রতি মরিশাস প্রবাসী শিশির ঢালীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তন্নী বালা। এ ঘটনায় বিষ হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশনে বসেন ওই প্রবাসী তরুণ। প্রবাসী তরুণের সাথে বিয়ে দেওয়ার দাবি জানান তার বড় ভাই।

তবে মরিশাস প্রবাসী তরুণের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন তন্নী বালা। প্রেমিকের সাথে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন এই তরুণী।এভাবে বিবাহ কখনও মেনে নিবো না বলে জানান প্রেমিকার মা ও বাবা।

স্থানীয়রা জানান, আশ্চর্যের বিষয় বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে উঠেছে ছেলে। তাদেরকে বিয়ে দেওয়ার কথা জানান তারা। দীর্ঘ ৮ ঘণ্টা অনশনের পরে দুই পরিবার ও স্থানীয়দের মাধ্যমে প্রেমিক প্রবাসী ছেলেকে তার পরিবারের হতে বুঝিয়ে দেয়া হয়।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।