রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৪০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : শীত মৌসুমে ফসলের মাঠ এখন সরিষা ফুলের দখলে।এই সরিষা ক্ষেতকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে মৌবাক্স স্থাপন করে মধু আহরণ করছেন অনেক মৌচাষি। এতে একদিকে লাভবান হচ্ছেন মৌয়াল, অপরদিকে ফুলের কৃত্রিম পরাগায়নে ফলন বাড়ছে চাষীদের। মাদারীপুরের কালকিনী উপজেলার ফসলের মাছে এখন মধু সংগ্রহের ধুম পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহ করছেন মৌচাষীরা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তারা। এরপর এসব মধু স্থানীয়দের কাছে বিক্রি করেন।

মৌচাষি মোঃ মিজানুর রহমান বলেন, ‘প্রায় ২০ বছর ধরে মধু সংগ্রহ করছেন তিনি। এ বছর ৩ শত বক্স বসিয়েছেন সরিষা ক্ষেতের পাশে। সেখান থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় ৫ মণ মধু সংগ্রহ করতে পেরেছেন তারা। এ মধু ৬০০ টাকা কেজি হিসেবে বিক্রি করছেন তিনি।’

আরেক মৌচাষি মোঃ আলী হোসেন বলেন, ‘মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে তৈরি করা হয় বাক্স। প্রতিটি বাক্স থেকে ৪-৫ কেজি মধু পাই।তবে এবার কুয়াসায় সরিষা ফুলের ক্ষতি হওয়ায় তেমন একটা মধু পাওয়া যাচ্ছেনা।

মধু কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘রাস্তার পাশে মধু সংগ্রহ করা দেখে বাইক থামিয়ে মধু কিনলাম। এখানে একদম প্রাকৃতিক খাঁটি মধু পাওয়া যায়। দাম কিছুটা বেশি হলেও খাঁটি মধু পেয়ে ভালই লাগছে।’

সরিষা ফুলের মধু আহরণ দেখতে আসা এক দর্শনার্থী জানান,'কখনো দেখিনি সরিষা ফুল হতে কিভাবে মধু সংগ্রহ করা হয়।আজ সামনাসামনি দেখলাম।যদিও মৌমাছির কারণে অনেক ভয় লেগেছে,তারপরও অনেক আনন্দ পেয়েছি।কিছুটা মধু কিনে নিলাম এখান থেকে।'

উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন জানান, এ বছর পূর্ব এনায়েতনগর ইউনিয়নে ৬২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।এসব ক্ষেতের পাশে প্রায় ৫ শতাধিক মৌবক্স বসানো হয়েছে।আরো মৌচাষি অল্প কয়েকদিনের ভিতরে আসবে। সরিষা ক্ষেতে মৌমাছির বিচরণ থাকায় ফুলের পরাগায়নে সহায়ক হয়।এতে মধু সংগ্রহের পাশাপাশি সরিষার ফলনও বেশি হয়।এবছর সরিষার পাশাপাশি কালোজিরা ও ধনিয়ার ফলনও ভাল হওয়ায় মৌচাষীরা লাভবান হতে পারবেন।উপজেলা কৃষি বিভাগের পক্ষ হতে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।