রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৫   ১১:৩৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নেপালকে ৫২ রানে অলআউ্ট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।