মৃণাল বন্দ্য : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন থিয়েটারের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। রেজাউল একরাম রাজুকে সভাপতি ও তুহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। নতুন নির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রোখসানা ফেরদৌসি লুসি ও রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক প্রবীর দত্ত ও শাহরিয়ার ইসলাম, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম বাদল, দপ্তর ও প্রচার সম্পাদক রানা মাসুদ, নির্বাহী সদস্য ড. নিলুফার বানু, সিরাজুল ইসলাম সিরাজ, তানভীর রিজভী, আরিফ রাব্বানী, ইউশা আনতারা প্রপা।
একই দিনে থিয়েটারের উপদেষ্টা পরিষদ গঠন করা : প্রদীপ বণিক, নরেশ ভূঁইয়া, রণজিৎ সাহা, আফরোজা বানু ,মোহসীন রেজা, আপেল বাশার অসীম রায়, এম এম এ মুহিত, শিল্পী সরকার অপু ও শহিদুল আউয়াল। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রদীপ বণিক।
২৪ঘণ্টা/আসো
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।