রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের উৎসবের দ্বিতীয় ভেন্যু ফরিদপুরে আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৫   ১০:১০ পিএম
webnews24

২৪ঘন্টা  অনলাইন : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় ভেন্যু হিসেবে ফরিদপুর জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার সকাল ১১টায় আর্চারি র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এই বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট চত্তর হয়ে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যালির পরে তারুণ্যের উৎসব-২০২৫’এ প্রধান অতিথি হিসেবে আর্চারি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আর্চারি উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো: ফারুক ঢালী, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মাছুদুর রহমান চুন্নু।

এরপর জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয় পিঠা উৎসব। একই মাঠে ৩টি ক্যাটাগরিতে দিনব্যাপি প্রদর্শনী উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মিটার দূরত্বে রিকার্ভ ডিভিশনে জুনিয়র বালিকা ক্যাটাগরি এবং সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে শুধু একক ইভেন্টে ২৮ জন আরচ্যারের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র বালিকা ক্যাটাগরিতে রুমা আক্তার স্বর্ণ, সায়মা আক্তার রৌপ্য ও রাজিয়া আক্তার মিম ব্রোঞ্জ পদক লাভ করেন।

সিনিয়র পুরুষ ক্যাটাগরিতে মো: আব্দুর রহমান আবির স্বর্ণ, রাইয়ান তালুকদার রৌপ্য ও নাফিস উজ্জামান ব্রোঞ্জ পদক এবং সিনিয়র নারী ক্যাটাগরিতে মেহেজাবিন তুবা স্বর্ণ, নিঝুম আক্তার রৌপ্য ও আসিয়া নাজনিন জাকিয়া ব্রোঞ্জ পদক লাভ করেন।

পুরস্কার বিতরণ শেষে মাঠে লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলায় তারুণ্যের উৎসব-২০২৫’র আরচ্যারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।