রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলায় পূজা অর্চনা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাঁওতাল সম্প্রদায়ের  সপ্তাহব্যাপী দিশম সহরায় উৎসব শুরু হয়েছে ।

গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারাং গুরু মহাদেব শীবকে উদ্দেশ্য করে নানান ধর্মীয় রীতিনীতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে।

সরকারি স্কুল মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন পাড়া মহল্লায় নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে  সপ্তাহব্যাপী এ  উৎসব প্রথম দিন সমাপ্ত করা হয়েছে। গুরু মারাং বলেন,  এতে সনাতনী ৩৬ জাতির মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের কিস্কু, মুর্ম্মু, হেম্রম এবং হাঁসদাসহ ১২টি গোত্রের লোকেরা অংশ নিয়েছে।

প্রথম দিনের আয়োাজন গতকাল বুধবার রাত সাড়ে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারী নারী-পুরুষ শিশুদের ভরিভোজ ঢাকঢোল বাদ্য বাজনা নাচগানে মেতে উৎসব পালন করে।

অংশগ্রহণকারীরা বলছেন, সৃষ্টিকর্তার সন্তুুটির জন্য প্রতি বছরের পৌষ মাসের শেষ সংক্রান্তিতে সহরায় উৎসবে আনন্দ উল্লাসে মাতে তারা ।

পঞ্জিকের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পৌষ মাসের শেষ দিন ছিল।পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতে তারা এইসব পালন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে বাংলা মাঘ মাসের শুরু এই মাসকে বরণ করতে তারা সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে উৎসব উদযাপন করবেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।