রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে শহিদ সাগরের নামে সড়কের নামকরণ

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদর উপজেলার একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল-ধামেরঘাট সড়কটির নামফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, শহিদের বাবা রবিউল ইসলাম ও মা সকিনা বেগম এ সময় উপস্থিত ছিলেন।

শহিদ সাগর ইসলামের বাড়ি চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। তিনি গত ৫ আগষ্ট ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।

সাগর ইসলাম (১৯) বড় হয়েছেন নানীর বাড়িতে। পরিবারে আপন বলতে কেবল মানসিক অসুস্থ মা আর বৃদ্ধা নানী। অভাব অনটনের মধ্যেই ২০২২ সালে স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর। পরে সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায়। সেখানে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে জীবন দিয়ে আমাদেরকে ঋণি করে গেছেন শহিদ সাগরেরা। আমরা শহিদদের রেখে যাওয়া কাজগুলো করতে চাই। শহিদ সাগর আমাদের অনুপ্রেরণা।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, সাগর নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। শহিদ সাগরের পরিবারের পাশে সবসময় রয়েছে উপজেলা প্রশাসন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।