রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আলু ক্ষেতে বালাইনাশক স্প্রে করছেন কৃষকরা

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলার বিভিন্ন উপজেলায় আলু ক্ষেত ছত্রাক ও রোগ-বলাইয়ের হাত থেকে রক্ষায় বালাইনাশক স্প্রে করছেন কৃষকরা।

কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ফসলের মাঠ। ভালো দাম হওয়ায় জেলায় ডায়মন্ড, কার্ডিনাল, এ্যালুয়েট, পাগড়িসহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।এছাড়া কেউ জমিতে থাকা আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও সেচ দিচ্ছেন।

জানা যায়, চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ৫০০ হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৯১০ মেট্রিক টন।তবে কৃষি বিভাগ বলছে, এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এদিকে, রংপুরের ৮টি উপজেলায় প্রচুর আলুর আবাদ হয়েছে। বাজারে আলুর ভালো দাম থাকায় আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। ভোর থেকে শুরু করে সারাদিন আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে গত কয়েকদিনের ঘন কুয়াশা আর শৈতপ্রবাহে কৃষকরা হতাশায় পড়েছেন। কারণ কুয়াশা এবং শৈতপ্রবাহের কারণে পাতা পচন রোগ দেখা দেয়। এ জন্য আলু ক্ষেতে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করছেন কৃষকরা। মুখে মাস্ক ছাড়াই ঝুঁকি নিয়ে জমিতে ওষুধ স্প্রে করতে দেখা যায় তাদের। আলু ক্ষেতে রোগ প্রতিরোধে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের কৃষক।

এছাড়া কেউ জমিতে থাকা আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও সেচ দিচ্ছেন। ভালো ফলনের আশায় উপজেলার মাঠে মাঠে চলছে আলু ক্ষেত পরিচর্যার কাজ। বাজারে আলুর চড়া দামের কারণে এবার চাষের লক্ষ্যমাত্রা বেড়েছে। আলুর আবাদ নিয়ে প্রান্তিক কৃষকরা রঙিন স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন বাস্তবায়নে মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন কৃষক-কৃষাণীরা।

জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আলু গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও সরিয়ে দেওয়াসহ বিভিন্ন কাজ করছেন কৃষকরা। এ জেলার অর্থকরী অন্যতম ফসলের মধ্যে একটি আলুর আবাদ। আলুর উৎপাদন ও মান বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে আলু চাষীদের নানান ধরনের রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

রংপুরের  কাউনিয়া  উপজেলার অন্নদানগর গ্রামের আলু চাষী বোরহান উদ্দিন জানান, ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে আলু গাছে বিভিন্ন রোগ দেখা দেয়। এ জন্য আগে থেকে ক্ষেতে ছত্রাকনাশক ওধুষ স্প্রে করা হচ্ছে। যাতে আলু গাছে পচন রোগ না ধরে। এছাড়া ভালো ফলনের আশায় সময়মতো সার ও পানি সেচ দেয়া হচ্ছে।

পীরগাছা উপজেলার নাগদাহ গ্রামের আলু চাষী রিংকু মিয়া বলেন, ৬ বিঘা জমিতে আলু চাষ করেছি আবহাওয়া ভালো রয়েছে তবে ঘন কুয়াশার কারনে যাতে আলু ক্ষতিগ্রস্ত না হয় এজন্য নিয়মিত স্প্রে করছি।

রংপুর  কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, আলু ক্ষেতের জন্য সবচেয়ে বেশি শঙ্কার কারণ ঘন কুয়াশা। ঘন কুয়াশা বেশিদিন থাকলে আলুর লেট ব্লাইট হতে পারে। এ রোগ প্রতিরোধে চাষীদের নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।

এ কৃষি কর্মকর্তা বলেন, আলুর জন্য বিখ্যাত রংপুর অঞ্চলে, এ বছরও জেলার আলু চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। যা এ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলারও চাহিদা মেটাবে।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।