রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা চাষ

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৫   ১০:০৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলার ৩টি উপজেলায় জনপ্রিয়তা পাচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা চাষ।বিদ্যমান শস্য বিন্যাসের এ পদ্ধতিতে সরিষা চাষ অর্ন্তভূক্ত করার ফলে দুই ফসলী জমিতে তিন ফসলী আবাদে রুপান্তরিত হয়েছে। জেলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, সদর উপজেলার ১৩টি  ইউনিয়নে চলতি মওসুমে ২হাজার ৫২০ হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ১ হাজার হেক্টর বেশি।

সদর উপজেলার বীড়গ্রাম, দেভোগ, চাঁচড়া, আফরা, বাঁশগ্রাম, শাহাবাদ এলাকাসহ প্রায় প্রতিটি ইউনিয়নে রিলে পদ্ধতিতে সরিষার আবাদ হয়েছে। বারি সরিষা-১৪,১৭ জাত এবং বিনা সরিষা ৪ ও ৯ জাতের চাষ বেশি হচ্ছে রিলে পদ্ধতিতে। রিলে পদ্ধতি হলো রোপা আমন ধান কাটার ১০-১৫ দিন পূর্বে পাকা  ধানের জমিতে সরিষার বীজ ছিটিয়ে সরিষার চাষ শুরু করা। এক্ষেত্রে পাকা ধান কাটার পর ওই ক্ষেত্রে সরিষার বীজ গজিয়ে কিছুটা বড় হয়ে যায় এবং সরিষার পরিচর্যা শুরু  হয়। ৮০ থেকে ৮৪ দিনের মধ্যে রিলে পদ্ধতির সরিষা কাটার উপযোগী হয় বলে তিনি জানান।

সদর উপজেলার বীড়গ্রামের কৃষক রেবন্ত বিশ্বাস জানান, তিনি চলতি মওসুমে ৩ একর জমিতে রিলে পদ্ধতিতে সরিষার চাষ করেছেন। তার জমিতে সরিষার আবাদ ভালো হয়েছে। ফলনও ভালো হবে তিনি আশাবাদী।

গোপালপুর গ্রামের কৃষক টুকু মিয়া জানান, দুই ফসলী জমিতে তিন ফসল চাষ করতে গত দুই বছর তিনি রিলে পদ্ধতিতে সরিষার চাষ করে আসছেন।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে রিলে পদ্ধতিতে চাষ হওয়া হলুদ সরিষা ফুল। হলুদের আভায় ছড়িয়ে থাকা সরিষার ক্ষেতগুলো দেখতে প্রকৃতি প্রেমীরা সকাল-বিকাল ভিড় করছেন। কৃষি প্রণোদনা পাওয়ায় এবং এ বছর বীজ বপনের সময় আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। তাই কৃষি কর্মকর্তা ও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চলতি মওসুমে সরিষার চাষ বেড়েছে। জেলার ৩টি উপজেলায় ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩৪৮ হেক্টর জমিতে। তবে বিগত বছরের তুলনায় এবার ৪৬২ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ বেড়েছে। গত বছর সরিষার আবাদ হয়েছিল ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে।

চলতি মওসুমে উপজেলাওয়ারী সরিষার চাষ হয়েছে, নড়াইল সদর উপজেলায় ৪হাজার ৪৩০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫হাজার ৩৬০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর জমিতে। চাষ হওয়া জমিতে ১৭ হাজার ৯৯৩ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভবনা রয়েছে বলে বাসস'কে জানান উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার।  এদিকে, সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে মাঠ।

মৌচাষীরা সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। হলুদ আবরণে ঢাকা সরিষার ক্ষেত প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যে শোভা ছড়াচ্ছে। একাধিক সরিষা চাষী জানান, গত বছর আশানুরূপ দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় চলতি মওসুমে কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর জেলায় গত বছরের তুলনায় বেশি জমিতে সরিষার চাষ করেছেন তারা। প্রতি মণ সরিষার বাজার দর ৩ হাজার ২শ টাকা থেকে ৩হাজার ৩শ টাকা।

কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান আরও জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সরিষা চাষীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। উন্নত জাতের সরিষার চাষ ও আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।রিলে পদ্ধতিতে রোপা আমন ধানের সাথে সরিষার চাষ অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি।ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের সাথে সরিষার রিলে চাষ প্রযুক্তিটি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। কম খরচ ও কম পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন কৃষকেরা।

বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। সরিষা চাষে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়।এখানকার উৎপাদিত সরিষার তেল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।