রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে দর্শকদের ভালো কাজ উপহার দিতে চান রুবাইয়া এশা

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ১০:০০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : শোবিজ অঙ্গনে নতুন মুখ রুবাইয়া এশা। নতুন হলেও বেশ অল্প সময়ে কাজ করেছেন দেশের গুণী নাট্যনির্মাতাদের সঙ্গে। ইতোমধ্যেই বেশ কিছু কাজ দিয়ে দর্শকদের মন জায়গা করে নিয়েছেন তিনি।

ভালোলাগা থেকে অভিনয় শুরু করলেও এখন তার কাছে ভালোবাসায় রুপ নিয়েছে অভিনয়। রুবাইয়া এশা বলেন, ‘অভিনয় আমার প্রাণের খোরাক, প্রাণ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি অভিনয় ছাড়া আমি প্রাণহীন দেহের মতন। অভিনয় আমার আত্মাকে স্পর্শ করে। যখন যে চরিত্রে কাজ করি হৃদয়ে ধারণ করি এবং ব্যক্তি এশা তখন সেই চরিত্র হয়ে ওঠে।’

নতুন বছরের কাজ নিয়ে তিনি বলেন, ‘নতুন বছরে কিছু কাজ এরইমধ্যে করা হয়ে গেছে আরও বেশ কিছু কাজর কথা চলছে আর পাইপ লাইনে রয়েছে আরও কিছু কাজ। আশা করা যায় ২০২৫ এ দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।’

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।কাজ করেছেন অমিতাভ রেজা চৌধুরী, শাহরিয়ার পুলক, রাসেল শিকদারসহ আরও অনেকের সঙ্গে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।