রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ০৯:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : হাওর বেষ্টিত বোরো প্রধান চলতি মৌসুমে জেলায় বোরো  আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে। এ পর্যন্ত গড়ে ৮৫ ভাগ রোপণ করা হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া ভাল থাকায় কৃষকরা ভাল ফলনের আশা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় চার লাখ কৃষক পরিবার বোরো চাষাবাদের সঙ্গে জড়িত রয়েছেন। চার লাখ পরিবারে প্রায় ১০ লাখ কৃষক চাষাবাদের যুক্ত রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় চলতি বোরো মৌসুমে জেলার সদর উপজেলয় মোট ১৬ হাজার ১৮৫ হেক্টরে, বিশ্বম্ভরপুর ১০ হাজার ৫৮৩ হেক্টরে, দোয়রাবাজার ১২ হাজার ৯০১ হেক্টরে, ছাতক ১৪ হাজার ৯৭৯ হেক্টরে, দিরাই ৩০ হাজার ১৭৭ হেক্টরে, শাল্লা ২১ হাজার ৬৯৯ হেক্টরে, শান্তিগঞ্জ উপজেলায় ২২ হাজার ৬১২ হেক্টরে, জগন্নাথপুর ২০ হাজার ৪২৩ হেক্টরে, জামালগঞ্জ ২৪ হাজার ৫০৫ হেক্টরে, তাহিরপুর ১৭ হাজার ৪৩৯ হেক্টরে, ধর্মপাশা ৩১ হাজার ৯০৭ হেক্টরে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। চাষ করা ধানের মধ্যে হাইব্রিড ৬৫ হাজার ২’শ হেক্টরে, উফশি ১ লাখ ৫৭ হাজার ২১০ হেক্টরে, স্থানীয় ধান এক হাজার হেক্টর জমিতে  চাষ করা হয়েছে।

প্রতি বিঘা জমিতে উফশি ১৯ মণ, হাইব্রিড ২২ মণ ও স্থানীয় ৮ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে প্রতি হেক্টর জমিতে উফশি ১৪৩ মণ , হাইব্রিড ১৬৭ মণ এবং স্থানীয় ৬০ মণ ধান উৎপাদন করা হবে। যা গড়ে হেক্টর প্রতি ১২৩ দশমিক ৩৩৩ মণ উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার  মেট্রিক টন ধান।

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের স্বাবলম্বী কৃষক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ জানান, এবার তিনি ৪৪ একরে বোরো ধান চাষ করছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত তিনি ৩২ একর জমি রোপণ করেছেন। তিনি আরো জানান, তাহিরপুর উপজেলার বৃহত্তর শনির হাওরে জলাবদ্ধতার কারণে ১২ একর জমি রোপণের উপযোগী হয়নি। পানি নেমে গেলেই রোপণ করা হবে।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কৃষক গোলাম রেজা জানান, এবার তিনি ৮ কেদার জমিতে বোরো চাষাবাদ করেছেন। গত বছরও তিনি এ ৮ কেদার জমি চাষাবাদ করে প্রায় ২৫০ মণ ধান পেয়েছেন। এবার আল্লাহ চাহে তো আবহাওয়া ভাল থাকলে ফলন আরো বেশি  হাওয়ার আশা করছেন তিনি। চারজন সদস্যের পরিবার তার। যে ফসল পেয়েছেন তা দিয়েই সংসার চলে যাচ্ছে তার।

তিনি আরো জানান, কৃষি বিভাগ বোরো ধান ফলাতে এবার তাকে তিন প্রকারের  সার দিয়েছে এবং ১ কেজি বীজ দিয়েছে। যে পরিমান সার কৃষি বিভাগ তাকে দিয়েছে এই পরিমান সার তাকে কিনতে হলে অন্তত ৮০ হাজার টাকা লাগতো। তিনি আরো জানান, স্কিমের (গভীর নলকূপে পানি সেচ) জমি হওয়ায় কৃষি বিভাগ তাকে সার ও বীজ দিয়ে উৎসাহ দিয়েছে।

দিরাই উপজেলার কলিয়ার কাপন গ্রামের স্বাবলম্বী কৃষক গোলাম জিলানী চৌধুরী জানান, গত বছর তিনি দেড়শত কেদার মানে ৫০ একর জমিতে বোরো ধান চাষ করে প্রায় ২ হাজার মণ ধান পেয়েছেন। এবছর তিনি ২০০ কেদার মানে ৬৭ একর জমিতে বোরো ধান চাষ করেছেন। তিনি গ্রামের পাশে উপজেলার দ্বিতীয় বৃহত্তম চাপতির হাওরে এসব বোরো জমি চাষাবাদ করেছেন। চারদিন আগে বোরো ধান রোপণ করা শেষ হয়েছে।

জেলার জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের কৃষক মো. সেরুল আলম জানান, এবার তিনি উপজেলার বৃহত্তম পাকনার হাওরে ৪৫ কেদার বোরো জমি রোপন করেছেন। তিনি আরো জানান, গত শুক্রবার তার বোরো জমি রোপণ শেষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, চলতি  মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে। শনিবার পর্যন্ত হাওরে ৮৫ ভাগ জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। বাকি ১৫ ভাগ জমি এক সপ্তাহের মধ্যে রোপন শেষ হবে বলেও জানান তিনি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।