রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত - ১২ জানুয়ারি, ২০২৫   ১০:৫৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য ঢাকা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

দুই প্রতিবেশী দেশের সীমান্তে বিরোধ ও উত্তেজনা বৃদ্ধির খবরের পর হাইকমিশনার ভার্মাকে আজ রোববার বিকাল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন। প্রায় ৪৫ মিনিট ধরে তাদের এ বৈঠক চলে।

বৈঠকের পর ভার্মা সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের বোঝাপড়া হয়েছে। আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে। আমরা আশা করছি, সমঝোতা বাস্তবায়ন করা হবে এবং অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।’

রাষ্ট্রদূত আরও বলেন, তিনি ও পররাষ্ট্র সচিব সীমান্তে অপরাধ, চোরাচালান ও অপরাধীদের চলাচল বন্ধ নিশ্চিত করতে এবং পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ভারতীয় প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করেছেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়কে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।