২৪ঘন্টা অনলাইন : নরসিংদীর ভাটপাড়ায় এক শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত নরসিংদী-টঙ্গী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে অভিযুক্তকে গ্রেপ্তারে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
জানা যায়, ভাটপাড়া নগেশচন্দ্র গুপ্ত উচ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মায়নাল হোসেন তার বাড়ী নির্মাণের কাজ করছিলেন। এতে স্থানীয় সন্ত্রাসী জুয়েল ঘোষ ও তার সহযোগীরা শিক্ষকের বাড়ী নির্মাণে বাধা দেয়া এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটে।
এরই প্রেক্ষিতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে। ফলে নরসিংদী-টঙ্গী সড়কের দীর্ঘ ১০ কিলোমিটার অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী আশ্বাস দিলে আড়াই ঘন্টা পর বেলা পৌনে ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।