২৪ ঘন্টা অনলাইন : বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর চট্টগ্রাম বিভাগের খেলা। ম্যাচে সবুজ দল ৯৯ রানে পরাজিত করেছে লাল দলকে।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লাল দলের শহীদুল।
শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় খেলার সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেবু, বিএনপির চট্টগ্রাম বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে চট্টগ্রামকে সাজানো হয়েছে নানা আয়োজনে।
খেলার শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। পরে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে দর্শকের উপস্থিতি সকলের নজর কেড়েছে।
২৪ঘন্টা/এআর
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।