২৪ ঘন্টা অনলাইন : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফতানী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিইপিজেডে দুটি পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।শনিবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।সংঘর্ষের এই ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
চট্টগ্রাম ইপিজেডে ’জেএমএস’ নামে পোষাক তৈরির কারখানার শ্রমিকরা গেল বুধবার বেতন ভাতা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পার্শ্ববর্তী ’মেরিনকো’ নামের অপর একটি কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠে।
এই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ’মেরিনকো’ নামের ওই পোষাক কারখানার শ্রমিকরা ’জেএসএস’ কারখানার শ্রমিকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষকে সরিয়ে দেয়।
এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানা দুটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকতা মেজর আরেফিন কবির। তিনি জানান, ঘটনার পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। বড় ধরনের সংঘাত এড়াতে সেনা ও নৌবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীসদস্যদের ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।