রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ডায়াগনস্টিক ল্যাবের টেকনোলজিস্ট

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৭:৫৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : পটুয়াখালীর কুয়াকাটা সংলঘ্ন মহিপুরে স্বামীর ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন সুমাইয়া (৩১) নামের এক প্রবাসীর স্ত্রী।

বিষয়টি শুক্রবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টে তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন অনেকে। এর আগে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মহিপুর থানার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনায় স্বামী বনি আমিন হাওলাদার বাদী হয়ে স্ত্রী ও প্রেমিক জাহাঙ্গীরকে বিবাদী করে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর পূর্বে মহিপুর সদর ইউনিয়নের সুধীরপুর গ্রামের এছাহাক জোমাদ্দারের মেয়ে সুমাইয়া বেগমের সাথে একই ইউনিয়নের বনি আমিন হাওলাদারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তিনি প্রবাসে চলে যান। প্রবাস থেকে আয়ের অর্থ স্ত্রীর নামে পাঠাতেন বনি আমিন। স্বামী বিদেশে থাকা অবস্থায় মহিপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রের পাশে অবস্থিত গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনোলোজিস্ট জাহাঙ্গীর আলম নামের এক যুবকের সাথে সুমাইয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এলাকায় বিষয়টি জানাজানি হলে বনি আমিন খবর পেয়ে  দেশে চলে আসেন। স্বামী বনি আমীনের দেশে আসার খবর শুনে বুধবার (৮ জানুয়ারি) স্বামীর ৯ লাখ ৩০ হাজার টাকা ও গলার চেইন, কানের দুল, হাতের বালাসহ প্রায় ৯ ভরি ওজনের স্বর্ণালংকার এবং তার ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান সুমাইয়া।

এ বিষয়ে ভুক্তভোগী বনি আমিন বলেন, আমি দীর্ঘ ১১ বছর প্রবাসে ছিলাম। অক্লান্ত পরিশ্রমের সকল অর্থ এবং স্বর্ণালংকার আত্মসাৎ করে আমার স্ত্রী তার পরকীয়া প্রেমিক ডায়াগনস্টিক ল্যাবের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলমের হাত ধরে পালিয়ে গেছে।

তিনি বলেন, প্রবাস থেকে এসে আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। টাকা-পয়সাসহ আমি আমার মেয়েকে ফেরত পেতে চাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিবাদীদের উদ্ধারের চেষ্টা চলছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।