২৪ ঘন্টা অনলাইন : বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূণ্য লাইনে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শুক্রবার হঠাৎ করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
দহগ্রামের ক্লাবপাড়া এলাকার শূণ্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা দেশটির নাগরিকদের সহায়তায় এই বেড়া নির্মাণ শুরু করে।
খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের সদস্যরা। পরে বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে অভ্যন্তরে চলে যায় বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকরা।বিজিবির কেউ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। তবে এখন স্বাভাবিক রয়েছে সীমান্তের পরিবেশ।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বেড়া নির্মাণ চেষ্টার পর এবার গুলি ছুঁড়েছে বিএসএফ। এতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
শনিবার ভোর ৬ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, সীমান্তে ড্রেজারে মাটি কাটা হচ্ছিল। সেখানে অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল শহিদুল। এসময় বিএসএফ তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।