রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ১০:৩৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর চালানো এ হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় দাতব্য সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

খবরে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইন রাজ্যে তাদের নিয়ন্ত্রণে থাকা রামরি দ্বীপের কিয়াউক নি মাও নামে একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী আগে থেকে আক্রমণের ঘোষণা দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিমান হামলায় ৪০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন বাসিন্দা আহত হয়েছে। এর উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় ওয়ার্ডে এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় ৫০০ বাড়ি ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক বাসিন্দা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান থেকে বোমা হামলার ফলে অগ্নিকুণ্ড দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক মানুষ হামলার হাত থেকে বাঁচতে কিয়ুকনিমাও অঞ্চলে আশ্রয় নিয়েছেন।

রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা-বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনের সংঘাত।

এদিকে, আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

‘‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর হামলায় ৪০ বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন,’’ জানিয়েছেন তিনি। স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য এএফপিকে বলেছেন, জান্তাবাহিনীর হামলায় ৪১ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।