রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৫২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌ রুটে ১৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারো ফেরি চলাচল শুরু হবে। তবে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি এই কর্মকর্তা।

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে আসা চালক আব্দুল মতিন বলেন, ফেরি চলাচল যে বন্ধ সেটা জানতাম না। গত তিনদিন ধরে ট্রাক নিয়ে রাস্তায় বসে আছি। সম্ভবত ফেরি চলাচল শুরু হতে দেরি হবে। কবে ফেরি চালু হবে এ বিষয়ে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ।

লালমনিরহাট থেকে আসা আরেক ট্রাকচালক জাহিদুল ইসলাম বলেন, এসে দেখি ফেরি বন্ধ। এখন আবার ঘুরে যেতে হবে। এতে করে বাড়তি খরচ হবে।

বিআইডব্লিউটিএ’র উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জুড়ে সমস্যা রয়েছে৷ সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে, পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরির রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি । দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হয়ে যায়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।