রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষায় আশা দেখছেন ফেনীর কৃষকরা

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরিষা আবাদের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্তসময় কাটাচ্ছেন। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের পৃষ্ঠপোষকতায় জেলার প্রতিটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মাঠে মাঠে দেখা মিলছে আগাম সরিষা ফুলের হাসি। সরিষার পাশাপাশি মুগ, মটর, বেগুন, মুলা, টমেটো, ফুলকপি, পাতাকপি সহ লাউ, কুমড়া, পালং, লাল শাক, ধনিয়া পাতা মিলিয়ে বাহারি শাক-সবজি আবাদও হয়েছে বেশ।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্র্তাদের আশা, বিপর্যয় কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াবে জেলার  কৃষকেরা। নিত্যনতুন ফসল চাষের পাশাপাশি জেলায় এবার গত মৌসুমের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। চলতি মৌসুমে সরিষা আবাদে জেলায় বাম্পার ফলন হওয়ায় সম্ভাবনা আছে। এতে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা সহজ হবে। আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে কৃষিখাতে ৪৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরিষা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আমন ধান কাটার পর তেলজাতীয় বীজ ও ডালজাতীয় বীজ প্রণোদনা দেওয়া হয়েছে ১২ হাজার কৃষককে। প্রায় ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৪০০ টাকার বীজ ও সার দেওয়া হয়েছে। সরিষা চাষে ৫ হাজার কৃষককে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলায় চলতি মৌসুমে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ হাজার ৬৪ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। অন্য ফসলের তুলনায় সরিষায় লাভ বেশি হওয়ায় আগ্রহ দিন দিন বাড়ছে। ২০২৩ সালে ৩ হাজার ৪৯৪ হেক্টর, ২০২২ সালে ১ হাজার ৮০৬ হেক্টর, ২০২১ সালে ১ হাজার ৯০৭ হেক্টর ও ২০২০ সালে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল। সেই হিসেবে সরিষা চাষের পরিমাণ দিন দিন বেড়েছে। গত মৌসুমের তুলনায় এ বছর সরিষা চাষের পরিমাণ দ্বিগুণ বেড়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে সোনাগাজীতে। এ উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৬৪৮ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবাদ হয়েছে ২ হাজার ৫৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে। সদর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৫০ হেক্টর। আবাদ হয়েছে ২ হাজার ৭০ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ১ হাজার ৯৩০ হেক্টর। ছাগলনাইয়ায় লক্ষ্যমাত্রা ছিল ৬২০ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ৫৮০ হেক্টর। ফুলগাজীতে লক্ষ্যমাত্রা ছিল ৬৮০ হেক্টর। আবাদ হয়েছে ৬৮২ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ৬৩৫ হেক্টর। পরশুরামে লক্ষ্যমাত্রা ছিল ২৪২ হেক্টর। আবাদ হয়েছে ২০৫ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ২২৬ হেক্টর। দাগনভূঞায় লক্ষ্যমাত্রা ছিল ২৪০ হেক্টর। আবাদ হয়েছে ২০০ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ২২৫ হেক্টর।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগের সমস্যা না হলে চলতি মৌসুমে সরিষা আবাদে পরশুরামে বাম্পার ফলন হওয়ায় সম্ভাবনা আছে। আগস্টের বন্যায় পরশুরামে কৃষিখাতে ৪২০৯ হেক্টর জমি ক্ষতি হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬৪ কোটি ১১ লাখ টাকা। যা বন্যার পর কৃষি অফিসের সার্বিক সহযোগিতার এবং কৃষকদের কঠিন পরিশ্রমে ৮০শতাংশ ফসল উৎপাদন সম্ভব হয়েছে। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে বক্সমাহমুদ ইউনিয়নে। তাই এ উপজেলায় চলতি মৌসুমে ২২৬ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে আবাদ হয়েছে ২৩০ হেক্টর। গত বছর আবাদ হয়েছে ২৪২ হেক্টর জমিতে। অর্জন হয়েছে ২২৬ হেক্টর।

পরশুরাম উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাস জানান, পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে সরিষা চাষের কাজ চলছে। অন্য ফসলের তুলনায় সরিষায় লাভ বেশি হওয়ায় আগ্রহ দিনদিন বাড়ছে। সেই হিসেবে সরিষা চাষের পরিমাণ দিনদিন বেড়েছে। গত মৌসুমের তুলনায় এ বছর সরিষা চাষের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। প্রণোদনা ছাড়া কৃষক নিজে সার, বীজ ক্রয় করে সরিষা চাষে ঝুঁকছেন।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান  বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরিষা চাষ করে আর্থিকভাবে সাবলম্বী হতে পারবেন। আমন ধান কাটার পর তেল জাতীয় বীজ ও ডালজাতীয় বীজ প্রণোদনা দেওয়া হয়েছে প্রান্তিক কৃষককে। প্রায় কোটি টাকার বীজ ও সার দেওয়া হয়েছে। সরিষা চাষে উপজেলায় ৭০০ জন কৃষককে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২৩৪ জন কৃষকের মাঝে সরিষা বীজ দেয়া হয়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।