রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র ভ্রমণে গিয়ে পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৩৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে ঘুরতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত সকল পর্যটক সুস্থ আছেন।

পরিবার নিয়ে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াকাটা ঘুরতে আসেন পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির।

সবাইকে নিয়ে কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটে সমুদ্রের বুকে জেগে ওঠা ‘চর বিজয়’ নামক পয়েন্টে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেল ৪টার দিকে কুয়াকাটায় ফেরার সময় ঘনকুয়াশা এবং ইঞ্জিনে ত্রুটির কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন।

তবে তাদের ট্রলারটি তীরের কাছাকাছি ছিল। কিন্তু পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান।

ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছিলাম। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ আমাদেরকে উদ্ধার করে।

এ বিষয় কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কেএম বাচ্চু বলেন, চর বিজয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুবই নিকটে। তবে ঘন কুয়াশার জন্য পর্যটকরা ভয় পেয়ে গিয়েছিল। মূলত আমাদের বোটের চালক পথ হারায়নি, বোটের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। বোটচালক এই সমস্যার কথা  জানালে আমরা অন্য একটি বোট নিয়ে রওনা দেই কিন্তু এর আগেই তারা আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চায়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷

উদ্ধার হওয়া ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।