রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ১০:৩২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা বেজে ১৫ মিনিট। হিথ্রো এয়ারপোর্ট এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি, সঙ্গে ঝরছে কিছুটা বৃষ্টি। ঠিক এমন সময়ে রানওয়ে স্পর্শ করল বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ। ফ্লাইটটি নিরাপদে অবতরণে কোটি মানুষের মোনাজাত আর এক মাতৃস্নেহ বঞ্চিত সন্তানের অপেক্ষা।

সেই অপেক্ষার প্রহর শেষ হয় স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে। দীর্ঘ সাত বছর পর অবশেষে মিলিত হন মা-ছেলে।

মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দেশনেত্রী পরিচয় কিছু সময়ের জন্য পেছনে ফেলে বেগম জিয়া হয়ে ওঠেন মমতাময়ী মা।

এ সময় বিমানবন্দরে উপস্থিত লোকজন বলতে শুরু করেন, এই মিলন কত আকাঙ্ক্ষার সেটি না দেখলে বোঝা যাবে না। এই মিলনের উষ্ণতা এতই তীব্র যে, মাইনাস তাপমাত্রার তুষারাবৃত লন্ডন যেন উষ্ণ হয়ে উঠল!

এ দিন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরা।

এছাড়া, বিমানবন্দরে সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান, যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদ।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, ম্যাডামকে নি‌য়ে লন্ডন ক্লিনিকের পথে রওনা হয়েছেন চি‌কিৎসক ও প‌রিবারের সদস্যরা।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।