রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়ী

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ১০:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়ী হয়েছে।

আজ বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ অংশগ্রহণ করে। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করার পর শিরোপা নির্ধারনের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। পেনাল্টিতে এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ ৪-২ গোলে জয়লাভ করে।

নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। পাশাপাশি রানার্স আপ দলকেও অভিনন্দন এমন একটি চ্যালেঞ্জিং খেলা উপহার দেওয়ার জন্য। ক্রিকেটসহ এরকম অন্যান্য যে খেলা আছে সেগুলো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্যারিকুলাম এক্টিভিটিজ আরো বাড়াতে চাই। তারা যেন পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে তার জন্য সর্বাত্নক চেষ্টা করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীরচর্চা শিক্ষা বিভাগের  আয়োজনে গত ১৪ নভেম্বর- ৮ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতির এই প্রতিযোগিতায় নোবিপ্রবির ৩৩টি বিভাগ অংশ নেয়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।