রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ১০:৪০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।   
তিনি বলেন, এখন শুধু সংস্কার কার্যক্রম চলছে। আমরা নতুন কোনো নীতিমালা তৈরি করছি না। আগে যেমন বিভিন্ন নীতিমালার মাধ্যমে সুবিধা দিয়ে বা কিছু শেয়ারের দাম বাড়ানো  হতো আমরা সে পথে হাঁটবোনা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আজ এসব কথা বলেন।
 
সালেহউদ্দিন বলেন, ইতোমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারল্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা ব্রোকারেজ হাউস, দুটি স্টক এক্সচেঞ্জ এবং বাজারের স্টেকহোল্ডারদের সাথে তাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনায় বসেছি। বাজারের উন্নতি হবে বলে আমরা আত্মবিশ্বাসী।
 
বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।