রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ১০:২০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  টামি আব্রাহামের ইনজুরি টাইমের গোলে দুই গোলে পিছিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। নতুন কোচ সার্জিও কনসেইকাওর অধীনে মিলানের এটি প্রথম ট্রফি।
 
রিয়াদের আল-আওয়াল পার্কে লটারো মার্টিনেজ ও মেহদি টারেমির গোলে ৪৭ মিনিটে ২-০ গোলের লিড নেবার পর টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে ছিল ইন্টার। কিন্তু সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয়া মিলান বিরতির পর ঘুরে দাঁড়ায়।
 
এদিকে ৩৫ মিনিটে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হাকান কালহানগ্লু পেশীর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলে কিছুটা হলেও চাপে পড়ে ইন্টার। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে মিলান। টার্কিশ মিডফিল্ডারের স্থানে মাঠে নামেন ক্রিস্টিয়ান আসলানি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে মিলান শিবিরকে চাঙ্গা করে তুলেন থিও হার্নান্দেজ।
 
যুক্তরাষ্ট্রের উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচ শেষের ১০ মিনিট আগে মিলানের হয়ে সমতা ফেরান। ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম ৯৩ মিনিটে দারুন এক গোলে দলকে শিরোপা উপহার দেন। ২০১৬ সালের পর এটি ইতালিয়ান সুপার কাপে মিলানের প্রথম শিরোপা। সব মিলিয়ে মিলান আটবার এই শিরোপা জয় করেছে।
 
এর আগে বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে আটালান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার আধিপত্য দেখিয়েছে। এনিয়ে সৌদি আরবে পরপর তিন বছর এই টুর্নামেন্ট আয়োজিত হলো।
রেকর্ড নয়বার সুপার কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। তাদের থেকে একবার করে কম ট্রফি ঘরে তুলেছে এসি ও ইন্টার মিলান।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।