২৪ ঘন্টা অনলাইন : বিকেএমইএর সাবেক সহসভাপতি ও আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ মামলার সকল আসামিকে খালাস প্রদান করেছে আদালত ৷ হত্যাকাণ্ডের ২১ বছর পর এই রায় এলো।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় বিএনপির এই নেতাকে আদালতে আনা হয়। রায়ে জাকির খান মুক্তি পাওয়ায় তার কর্মী সমর্থকসহ বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উল্লাস করেন। তবে মামলার বাদী তৈমুর আলম খন্দকার এ দিন আদালতে আসেননি।
গার্মেন্টস সেক্টরে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী শহরের মাসদাইর এলকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকান্ডের পর নিহতের বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন৷
প্রায় ৩৪ মাস ২০০৬ সালের ৮ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মসিহউদ্দিন আদালতে ৮ জনকে আসামি করে চার্জশীট দাখিল করলে মামলার বিচার শুরু হয়। হত্যাকান্ডের প্রায় ২১ বছর সে মামলায় আজ রায় ঘোষণা করলেন আদালত।
মামলায় সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নাম জড়িয়ে দেন বলে জানান মামলার আইনজীবী। জাকির খান ছাড়াও তার দুই ভাইসহ বিএনপি নেতাকর্মীরা ছিলেন এই মামলার আসামি।
২৪ ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।