রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছর পর দেশে ফিরে আপ্লুত বিএনপি নেতা জহিরুল

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ১৬ বছর পর দেশে ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন নেতাকর্মী ও এলাকাবাসী। সোমবার দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় জহিরকে বরণ নেন নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও নির্যাতনের কারণে দেশত্যাগ করে আমেরিকা চলে যান তিনি।
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের সন্তান জহিরুল ইসলামকে নড়াইল চৌরাস্তাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়সহ নিজ গ্রামে গণসংবর্ধনা দেয়া হয়। এর আগে লোহাগড়ার মধুমতি সেতু থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে জহিরুলকে নড়াইলে নিয়ে আসা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, পেড়লী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দীন আনসারী, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, পেড়লী বাজার বণিক সমিতির সভাপতি জেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, বিএনপি নেতা জহিরুল ইসলাম, পেড়লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামির হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক রহমত শেখ, যুগ্মসাধারণ সম্পাদক ইস্রাফিল জোয়ার্দ্দার, কালিয়া উপজেলা যুবদল নেতা বাবুল জোয়ার্দ্দার, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইয়ামিন শেখ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে আমি ১৬ বছর দেশে আসতে পারিনি। এর আগে দেশে থাকা অবস্থায় হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ কারণে দেশত্যাগে বাধ্য হই।
 
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমি আজ দেশে আসতে পেরেছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সবশেষে বিএনপি নেতা বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক হিসেবে কাজ করে যাবো ইনশাল্লাহ।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।