রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস সহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৯:১৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা হত্যার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ও ৫৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে, বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, গতকাল রোববার রাতে বেলকুচির ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন, উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আকন্দ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী।

২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ চলাকালে বেলকুচিতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই  সংঘর্ষে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২২) ও জামায়াত কর্মী আব্দুল জলিল (৫৫) নিহত হয়।

ওই সময় থানা পুলিশ মামলা না নেওয়ায় রোববার রাতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে রোববার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।