২৪ঘন্টা অনলাইন : কাজ না দেওয়ায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় তার কার্যালয়ে ভাংচুরও করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন ঠিকাদার ও তার লোকজন এ ঘটনা ঘটায়।
প্রকল্প পরিচালক শহিদুর রহমান বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থী একটি দলের অনুসারি ঠিকাদারের লোকজন। কাজ না পাওয়ায় এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ছাড়া তার দপ্তরও ভাঙচুর করা হয়।
শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার হয়েছে, এখনও রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার ওদের পাঠিয়েছে। তাদের ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।