রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৮:৪৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলার নিমসারে কাঁচা বাজারে সবজির দাম কমায় ক্রেতারা খুশি । বিভিন্ন প্রকারের সবজির মুল্য একেবারেই কমে যাওয়ায় স্থানীয় কৃষক ও পাইকাদের মাঝে হতাশা নেমে এসেছে। গেল দু সাপ্তাহ আগে যে সব সবজি ক্রেতাদের নাগালের অনেকটা বাইরে ছিল।

আজ সোমবার বাজার ঘুরে দেখা গেছে, ভিন্ন চিত্র। সবজির  দাম কম হওয়ায় কোন রকম গাড়ি ভাড়া নিয়ে পন্য বিক্রি করে ফেরার আশায় রয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষেরা।

সকালে বাজার ঘুরে দেখা যায়,পাইকারি দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা, ফুলকপি ৫ থেকে ৬ টাকা,পিস করলা ২০ টাকা, শিম ১২ টাকা, লাউ ১৫ টাকা, টমেটো ৪৫ থেকে ৫০ টাকা, উস্তা ২৫ টাকা, মিষ্টিকুমড়ো ২০ টাকা, নতুন আলু ৩৮ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ২০ টাকা, শশা ১২ টাকা, গাজর ২৫ টাকা, শালগম ১২ টাকা, চিচিঙ্গা ১৫ টাকা, ধুন্দুল ২৫ টাকা, মুলা ৪ টাকা, কাচা কলা হালি প্রতি ১৫-২০ টাকা, বরবটি ৩৮ টাকা, চাল কুমড়ো ২ কেজির বেশী ওজনের ৫০ টাকা প্রতি পিস, বাধা কপি ১৫ টাকা, শিমের বিচি ১০০ টাকা কেজি,  পুঁই শাক, লাল শাক, লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, প্রতিটির মোঠা ৩ থেকে ৫ টাকা করে এভাবে বাজারে প্রায় সকল প্রকার তরিতরকারির প্রচুর সরবরাহ লক্ষ্য করা যায়। এছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদন করা সবজির মূল্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির চেয়ে ২ থেকে ৩ টাকা বেশীতে বিক্রি হচ্ছে।

এর আগে গেল দু সাপ্তাহে আগে এ বাজারে প্রতিটি লাউ লাউ ৬০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, উস্তা ১২০ টাকা, করলা ৮০ টাকা,গাজর ১৩০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, শিম ২০০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বেগুন ৭৫-৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০-৬৫ টাকা, পুইঁশাক, লাল শাক, লাউ বা কুমড়া শাকের মোঠা ৪০-৪৫ টাকা বা তার চেয়েও বেশী দামে বিক্রি হয়েছে।

নিমসার বাজারে পাইকারি ব্যবসায়ী কামরুল হাসান, মো. সহিদুল, জাহিদুর রহমান সহ অনেকে জানান, বাজারের প্রায় সকল প্রকারের সবজি ব্যাপক সরবরাহ থাকায় বাজার মুল্য কমে গেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বন্যার পর কৃষকরা একযোগে চাষাবাদ করে, পাশাপাশি বছরের অন্যান্য সময়ের তুলনায় আমাদের দেশে শীতকালে প্রচুর শাকসব্জি উৎপন্ন হয়। এতে করে সারাদেশ থেকে পাইকাররা একযোগে বিক্রির জন্য বাজারের নিয়ে আসে। এ অবস্থায় চাহিদার তুলনায় সরবরাহ বেশী হওয়ায় দাম পড়ে যায়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।