রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেলসের সেঞ্চুরির কাছে হেরে গেল সিলেট

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৫:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০৫ রানের বড় স্কোর করেও জিততে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে রংপুর রাইডার্সের কাছে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সিলেটকে হারানোর মূল নায়ক বলা যেতে পারে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তার অপরাজিত ১১৩ রানের পাশাপাশি সাইফ হাসানের ৮০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে বড় মার্জিনের জয় ছিনিয়ে নেয় মিকি আর্থারের শীষ্যরা। ঢাকায় এক ম্যাচ খেলে জয়ের দেখা না পেলেও সিলেটে ঘরের মাঠে জয়ের প্রত্যাশা ছিল। সহকারী কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল দলটাকে দারুভাবে গুছিয়ে এনেছেন। যদি বড় রান তাড়া করতে নেমে শুরুতে আজিজুল হাকিম তামিম শুন্য রানে আউট হয়ে যান।

এর আগে ঘরে ফিরেই জ্বলে উঠেছিল সিলেটের ব্যাট। বিপিএলের এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যেখানেও নিজের মাঠের মতো ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠে স্ট্রাইকার্স ব্যাটাররা বড় স্কোর করেছিলেন। শুরুতে ব্যাট করতে নেমে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন ওপেনার রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জজ মান্সির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। ১২ বলে ১৮ রান করে মান্সি সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

মান্সি ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। তিনে নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩২ বলে ৫৪ রান করেছেন মান্সি। আর জাকিরের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে পুরো ৫০ রান। এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং। ব্যাটিং পজিশন বদল করেও সুবিধা করতে পারেননি এই আইরিশ ব্যাটার। ১৬ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছেন অ্যারন জোন্স। এক চার আর ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেছেন তিনি। শেষদিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলি। ৫ বল খেলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান করেন তিনি। লোকাল বয়ের ক্যামিওতে সিলেটের রানও দুইশ স্পর্শ করে।
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।